রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান আরচ্যারিতে বাংলাদেশের আরেকটি পদক

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৪:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। কম্পাউন্ড মিশ্র বিভাগে রৌপ্যের পর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছে তারা। কুলসুম আক্তার মনি বাংলাদেশকে এই পদক এনে দেন। একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মনি। আজ (বৃহস্পতিবার)১৩ নভেম্বর সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার বিপক্ষে পরাজিত হন তিনি। ৫ সেটের মধ্যে চার সেটেই দুজনের সমান স্কোর ছিল। তৃতীয় সেটে পৃথিকা ৩০ আর মনি ২৯ স্কোর করেন। শেষ পর্যন্ত ওই ১ পয়েন্টের ব্যবধানই ম্যাচের ফলাফল গড়ে দেয়। ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে মনি ফাইনালে উঠতে ব্যর্থ হন।  ব্রোঞ্জ লড়াইয়ে মনির প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপের চেন সি। মনি প্রথম সেটে ২৯-৩০ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় ও তৃতীয় সেট ২৯ পয়েন্টে সমতা ছিল। চতুর্থ সেটে মনি আবার এক (২৯-২৮) পয়েন্টে পিছিয়ে পড়েন। শেষ সেটে মনির তিন পয়েন্টে জয় প্রয়োজন ছিল। সেটা তিনি কাঁটায় কাঁটায় করেছেন। ৩০ এর মধ্যে তিনি ৩০ করেন। প্রতিপক্ষ চেন ২৭ করলে ১৪৬-১৪৫ পয়েন্টে মনি ব্রোঞ্জ জেতেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।