রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৪:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জলবায়ু সংকটই এখন স্বাস্থ্য সংকট বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি মানুষের স্বাস্থ্যের ওপর পড়ছে। আর তাই এখন সময় এসেছে জলবায়ু সম্মেলনগুলোতে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গত সপ্তাহে ব্রাজিলের বেলেমে জাতিসংঘের চলমান কপ-৩০ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনবিষয়ক আলোচনায় স্বাস্থ্যকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। জেনেভায় এক সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো মানুষের স্বাস্থ্য। কিন্তু দীর্ঘদিন ধরে জলবায়ু আলোচনায় স্বাস্থ্যকে উপেক্ষা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষকে নিজেদের বা সন্তানদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা বোঝানো অনেক সহজ, কিন্তু হিমবাহ বা জীববৈচিত্র্য রক্ষার জরুরি বিষয়টি বোঝানো ততটা সহজ নয়। দুটোই গুরুত্বপূর্ণ, তবে স্বাস্থ্য মানুষের কাছের বিষয়।” টেড্রোস জানান, বৃহস্পতিবার কপ-৩০-এর স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হবে। এদিন আয়োজক দেশ ব্রাজিল স্বাস্থ্যকেন্দ্রিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা ঘোষণা করবে। আর এটি অন্য দেশগুলোকে তাদের স্বাস্থ্যব্যবস্থা প্রস্তুত করতে ও জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকির মোকাবিলা করতে সহায়তা করবে।

টেড্রোস আরও বলেন, “জলবায়ু সংকট আসলে একটি স্বাস্থ্য সংকট।” এদিকে ডব্লিউএইচও’র পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান রুডিগার ক্রেখ বলেন, “যদিও জলবায়ু সম্মেলনগুলোতে স্বাস্থ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবুও এখনো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার কোনো নির্দিষ্ট স্থান তৈরি হয়নি।” তিনি আরও বলেন, “এখন সময় এসেছে স্বাস্থ্যকে আনুষ্ঠানিক আলোচনার অংশ করার এবং আমরা আশা করছি আগামী বছর কপ-৩১-এ এটি বাস্তবে পরিণত হবে।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।