রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে চলছে স্বাভাবিক কাজ

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০২:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির মধ্যেও সচিবালয়ের সব অফিসেই স্বাভাবিক কাজ-কর্ম চলছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সচিবালয়ে এমন চিত্র দেখা গেছে। এদিন সকালে সচিবালয়ের গেটে পুলিশের পাশাপাশি অবস্থান নেয় বিজিবি ও আনসার সদস্যরা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। সচিবালয়ের ১ ও ২ নম্বর গেট ছাড়া অন্য সব গেট বন্ধ রাখা হয়েছে। প্রবেশের সময় কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কারও সঙ্গে ব্যাগ থাকলে তা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার হওয়ায় এমনিতেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ছিল। 

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। তবে অনেক কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেননি। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির চাপ তুলনামূলক কম ছিল। চার নম্বর ভবনের উত্তর পাশে গাড়ি রাখার স্থানও অনেকটা ফাঁকা দেখা গেছে। আতঙ্কে অনেকে ব্যক্তিগত গাড়ি আনেননি; বিকল্প উপায়ে তারা অফিসে এসেছেন বলে জানা গেছে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ বৃহস্পতিবার ঘোষণা করা হয়। তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।