রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘লকডাউন’ ঘিরে ঢাবিতে শিক্ষার্থীদের আনাগোনা কম

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০১:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের আনাগোনা কম দেখা গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ভিসি চত্বর, কলাভবন, কেন্দ্রীয় পাঠাগার, টিএসসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। জানা গেছে, বিভিন্ন ইন্সটিটিউট ও বিভাগে নিরাপত্তাজনিত কারণে ক্লাস স্থগিত করা হয়েছে। ইতিহাস বিভাগের মাস্টার্সের মিডটার্ম পরীক্ষাও স্থগিত হয়েছে।  

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে। অর্থনীতি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাসও স্থগিত করা হয়েছে।  সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরফাতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ আমাদের দুটি ক্লাস ছিল। নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়েছে।এদিন ঢাবির অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিও কম ছিল। তরঙ্গ বাসের চালক আফজাল বলেন, অন্যদিন শিক্ষার্থীরা আসলে দুইতলাও ভরপুর থাকে। আজ নিচ তালার অনেক সিট খালি ছিল। উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ ছোট একটি ইউনিটকে পাহারা দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।