রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০১:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম নাঈম (২২)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে রাজধানীর মিরপুর-১৪ থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর থেকে নাঈমকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ককটেল জব্দ করা হয়। আটক নাঈম আওয়ামী লীগের কর্মী। তিনি নাশকতা ঘটাতে ককটেল বহন করছিলেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। রাজধানীতে জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে সড়কে যানবাহনের চলাচল কম দেখা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।