রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বল ছুড়ে মারায় নাহিদ রানাকে আইসিসির শাস্তি

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সিলেটে আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির খড়গ নাহিদ রানার ওপর। বাংলাদেশের দ্রুত গতির এই বোলারকে আইসিসির আচরণবিধির প্রথম স্তর ভাঙার দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।

সোমবার ম‌্যাচের দিনেই ঘটে ঘটনা। আয়ারল‌্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে নিজের বলে ফিল্ডিং করে ব‌্যাটসম‌্যান কেড কারমাইকেলের দিকে ছুঁড়ে মারেন নাহিদ। যা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। নাহিদের ছোঁড়া বল আঘাত করে ব‌্যাটসম‌্যানের প‌্যাডে। অথচ ব‌্যাটসম‌্যান ক্রিজের ভেতরেই ছিলেন।

আইসিসি চোখে যা ‘অপ্রাসঙ্গিক ও বিপজ্জনক আচরণ' হিসেবে বিবেচনা হয়েছে। এজন‌্য তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। মাঠের আম্পায়ার স্যাম নোগাজস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ অভিযোগটি তোলেন ম্যাচ রেফারির কাছে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি নাহিদ স্বেচ্ছায় মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যার ফলে খেলোয়াড়কে এক টেস্ট বা দুই ওয়ানডে/দুই টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হয়। 
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।