রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগল পালনে সাবলম্বী তৃতীয় লিঙ্গের ‍শিলা

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৫   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি বাদ দিয়ে উদ্যেক্তা হয়েছেন তৃতীয় লিঙ্গের শিলা। মাত্র সাত হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে ভাড়া করা জায়গায় শুরু করেন খামার। এখন তার খামারে ৫৫টি ছাগলসহ হাঁস-মুরগি রয়েছে। পশুপালন করে নিজের বাকি জীবন অতিবাহিত করতে চান তিনি। শিলা জানান, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ছাগল বিক্রি করেছেন। সরকারি খাস জমি বরাদ্দ ও সহায়তা পেলে তিনি আরো বড় খামার করার চেষ্টা করবেন।

শিলা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের কফিলউদ্দিনের মেয়ে। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে দুইটি কক্ষ পাঁচ হাজার ও সামনে দেড় শতাংশ জায়গা এক হাজার টাকায় ভাড়া নিয়ে কাজ শুরু করেন তিনি। মাত্র তিন বছর আগে সাত হাজার টাকায় একটি ছাগল নিয়ে শুরু হয় তার এই খামার। বর্তমানে তার খামারে রয়েছে ৫৫টি ছোটবড় ছাগলসহ হাঁস, দেশি-বিদেশি মুরগি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খামারের পশু পালনে সময় দেন এই উদ্যেক্তা। 

শিলা বলেন, “আগে আমিও মানুষের কাছে গিয়ে টাকা তুলতাম। এক সময় এই কাজের ওপর আগ্রহ হারিয়ে ফেলি। ছোট থেকেই কৃষিকাজ ও পশুপাখি পালনে আগ্রহ ছিল। এ কারণে সাত হাজার টাকায় একটা ছাগল কিনে খামার শুরু করি। পরে আরো ছাগল সংগ্রহ করি। পালন করতে শুরু করি হাঁস ও মুরগি। ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ছাগল বিক্রি করেছি। ক্রেতারা আমার খামারে এসে ছাগল-মুরগি কিনে নিয়ে যান। যা আয় হয় তা দিয়ে ভালো ভাবেই আমার জীবন চলছে।” 

তিনি বলেন, ‍“আমার নিজের কোনো জায়গা নেই। সরকারি খাস জমি বরাদ্দ ও সরকারি সহায়তা পেলে আরো বড় আকারে খামার করার ইচ্ছে আছে আমার। আমি সামনে কয়েকটা গরু কিনে পালন করতে চাই।” গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. নারগিস খানম বলেন, ‍“তৃতীয় লিঙ্গের একজনের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।”  

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।