রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার নিয়ে বাসায় ছিলেন ইংলিশ তারকা, এরই মাঝে চোরের হানা

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৫   ০৫:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০২২ বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থান করছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ওই সময় প্রথমবার তার বাসায় চুরির ঘটনা ঘটেছিল। যে কারণে তিনি টুর্নামেন্টের মাঝপথে পরিবারের পাশে থাকতে ইংল্যান্ডে উড়াল দিয়েছিলেন। এবার স্টার্লিংয়ের উপস্থিতিতেই দ্বিতীয় দফায় চুরির চেষ্টা হয়েছে তার বাসায়। তবে এবার অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি ব্যর্থ, এমনকি নিরাপদে আছেন ইংলিশ তারকা ও তার পরিবার। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ বলছে, গত শনিবার রাতে রাহিম স্টার্লিংয়ের বাসা ভেঙে ঢোকার চেষ্টা করেন মুখোশধারী ব্যক্তি। ওই প্রসঙ্গে তার পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাহিম স্টার্লিং আবারও বাড়ি ভেঙে চুরির ঘটনার শিকার হয়েছেন। ওই সময় সন্তান ও পরিবার নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। তাদের গোপনীয়তা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটলেও তারা নিরাপদেই আছে। তাদের এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতা চাই।’

স্টার্লিংয়ের বাড়িতে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার বিষয়ে জেনে তার পাশে থাকার কথা জানিয়েছে চেলসি ক্লাব কর্তৃপক্ষ। থেমস ভ্যালি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। তাদের এক মুখপাত্র জানান, অফিসাররা তদন্ত পরিচালনা করছেন, এই কাজে যেকোনো তথ্য পেতে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ছাড়াও ওই এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেও পুলিশকে জানাতে বলা হয়েছে। রাহিম স্টার্লিং তার দীর্ঘ সময়ের সঙ্গী পেইজ মিলিয়ান ও সন্তানদের নিয়ে ওই বাসায় থাকছেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের মাঝপথে চুরির ঘটনা ঘটে তার বাসায়। জাতীয় দল রেখে সাময়িক সময়ের জন্য তাকে পরিবারের কাছে ছুটে যেতে হয়েছিল। স্টার্লিংয়ের একই বাসায় দ্বিতীয় দফায় চোর হানা দিলো এবার। বিশ্বকাপের আসরটিতে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইংল্যান্ড। প্রসঙ্গত, ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চেলসির আরও দুই বছরের চুক্তির মেয়াদ বাকি। যদিও চলতি মৌসুমে তিনি এখনও ক্লাবটির প্রথম স্কোয়াডে জায়গা পাননি। সহসাই যে দলে ডাক পাবেন না সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোচ এনজো মারেসকা। তার সঙ্গে ক্লাবটির চুক্তি হয়েছিল সপ্তাহে ৩ লাখ পাউন্ডের বিনিময়ে। গত মৌসুমে আর্সেনালে লোনে খেললেও সুবিধা করতে পারেননি স্টার্লিং। এ ছাড়া ২০২২ সালের পর জাতীয় দলেও আর ডাক পাননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।