২৪ ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে। আর এর ভুক্তভোগীদের বড় অংশই নারী ও শিশু। এছাড়া বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আহতদের দুর্ভোগ আরও বাড়ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অঙ্গচ্ছেদের শিকার যারা হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশই শিশু এবং ১২ দশমিক ৭ শতাংশ নারী।
বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের তীব্র ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিবৃতিতে বলা হয়, “এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ ও তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে”। এমন অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার ৬০০ জন। এছাড়া প্রায় ৯ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।