রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জনে স্ত্রী বললেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৫   ০৫:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। প্রবীণ এই তারকা ভেন্টিলেশনে আছেন এবং তার মৃত্যুর ভুয়া খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এই গুজবের মুখে অবশেষে মুখ খুলেছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল, যারা এসব খবরকে 'ভিত্তিহীন' এবং 'ক্ষমাহীন' বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গুঞ্জন যখন তুঙ্গে, তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ধর্মেন্দ্র-কন্যা এষা দেওল। তিনি তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে, তার বাবার অবস্থা স্থিতিশীল।

বিবৃতিতে অভিনেত্রী লেখেন, ‘ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’ ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো ভুয়া খবরে আরও বেশি ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। তিনি আরেক পোস্টে কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন। হেমা লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। কীভাবে সত্যিটা না জেনে এই ধরনের ভুয়ো সংবাদ ছড়ানো হতে পারে, আমার কোনো ধারণা নেই। যেখানে অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। দয়া করে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানান।’ পরিবার নিশ্চিত করেছে, বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত এই অভিনেতা বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসার প্রতি যথাযথভাবে সাড়া দিচ্ছেন। গুজবে কান না দিতে এবং পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।