রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পরিচয়ে সৃজিত

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৫   ০৫:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি এবার নতুন পরিচয়ে দর্শকদের মাঝে হাজির হলেন। সৃজিতের ‘মিউজিক সেন্স’ যে বরাবরই ভালো তা ২০১০ সালে যখন ‘অটোগ্রাফ’ তৈরি করেছিলেন, সেসময়ে অনুপম রায়ের সঙ্গে তার যুগলবন্দি সাড়া ফেলেছিল। পরবর্তীতেও সৃজিত-অনুপম জুটি শ্রোতামহলের প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য পরিচালকদের ছবির জন্যেও গান লিখেছেন সৃজিত। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সৃজিত তার নিজস্ব সিনেমায় বরাবরই গান নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কাকে দিয়ে কোন গানের সুর করালে ‘ক্লিক’ করবে, সেটা তার ভালোই জানা। তবে এর আগে নিজের ছবির গান লিখলেও সুর করেননি। 

এই প্রথমবার গান বাঁধার পাশাপাশি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সংগীত পরিচালকের ভূমিকায় তাকে পেতে চলেছেন অনুরাগীরা। পরিচালক সুমন ঘোষ ‘শ্রীরামপুর ডায়েরিজ’ শীর্ষক একটি নতুন বাংলা সিনেমা তৈরি করছেন। সেই ছবিতেই সুরকার হিসেবে পাওয়া যাবে সৃজিতকে। সুমনের তরফ থেকেই সৃজিতের কাছে প্রস্তাব গিয়েছে। প্রথমটায় পরিচালকের কাছে একটি মিউজিক প্রোডাকশন করার প্রস্তাব আসে। পরে সুর দেওয়া এবং মিউজিক কিউরেশনের বিষয়ে কথা হয়। এরপরই তাতে সম্মতি দেন সৃজিত মুখোপাধ্যায়। উল্লেখ্য, নিজের সিনেমা ছাড়াও ‘লে ছক্কা’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ এবং ‘ক্রস কানেকশন’-এর মতো একাধিক ছবির গান লিখেছেন সৃজিত। অতঃপর গীতিকার তিনি ছিলেনই, এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।