রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের নিলামে কেমন হচ্ছে দেশি-বিদেশি ক্রিকেটারদের মূল্য

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৫   ০৪:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফিরছে প্লেয়ারদের নিলাম পদ্ধতি। দীর্ঘ এক যুগ পর আবারও বিডিংয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়াতে দেখা যাবে। এবার জানা গেল যে পদ্ধতির মধ্যে দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়াতে হবে। নিলামে প্লেয়ারদের নাম তোলা হলে কোনো প্লেয়ারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইলে হবে বিডিং। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক হবে বাংলাদেশি টাকায়। বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে। সব দলকে নির্ধারিত একটি খরচের সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি কেউ খরচ করতে পারবে না।

দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ ’ থেকে শুরু করে ‘এফ’ ক্যাটাগরি পর্যন্ত রয়েছে। ৩ ক্যাটাগরিতে পারিশ্রমিক সর্বোচ্চ ৫০ লাখ টাকা। এফ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১১ লাখ টাকা। এ ক্যাটাগরির প্রতি বিডে ৫ লাখ করে বাড়বে প্লেয়ারদের মূল্য। যা ধীরে ধীরে বাকি ক্যাটাগরিতে যথাক্রমে ৩ লাখ, ১ লাখ, ৫০ হাজার, ৩০ হাজার এবং ২০ হাজার করে বাড়বে। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন ১৩ জন দেশি ক্রিকেটার নিতে হবে। সর্বোচ্চ ব্যয়ের সীমা সাড়ে ৪ কোটি টাকা। সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার দলে রাখা যাবে। নিলামের আগে ২ জন দেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশিদের ক্ষেত্রেও ডিরেক্ট সাইনিংয়ে ২ জনকে দলে নেওয়ার সুযোগ থাকছে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ক্যাটাগরি ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত ভাগ করা হয়েছে। সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার মার্কিন ডলার থেকে শুরু করে সর্বনিম্ন ১০ হাজার ডলার পর্যন্ত আছে। ক্যাটাগরিভেদে প্রতি বিডে প্লেয়ারদের দাম বাড়বে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার এবং ১ হাজার ডলার করে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি প্রতি ব্যয়ের সীমা সাড়ে ৩ লাখ ডলার। এর মধ্যে নিলামের আগে-পরে ২ জন ডিরেক্ট সাইনিংয়ের পারিশ্রমিকও অন্তর্ভূক্ত। নিলাম থেকে প্রতিটি দলকে সর্বনিম্ন দুইজন বিদেশি ক্রিকেটার নিতে হবে। সর্বনিন্ম ১৩ জন এবং সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার নিয়ে দল সাজাতে হবে দলগুলোকে। এছাড়া নিলামের আগে সর্বোচ্চ ২ জন দেশি এবং ২ জন বিদেশি ক্রিকেটারকে দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। একাদশ নির্বাচনের ক্ষেত্রে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলাতে পারবে দলগুলো। সাথে রিজার্ভ ক্রিকেটারসহ ২২ জনের স্কোয়াড রাখা যাবে। সাপোর্ট স্টাফের জন্য সর্বোচ্চ ১২ জন টিম অফিশিয়ালকে নিবন্ধন করাতে পারবে দলগুলো। প্লেয়ারদের সাথে চুক্তির সময়েই ২৫% পারিশ্রমিক দিয়ে দিতে হবে। ৫০% পারিশ্রমিক দিতে হবে লিগ পর্বের খেলা শেষের আগে। বাকি ২৫% পারিশ্রমিক বিপিএল শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে দিতে হবে। নিলাম শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলগুলো নিজেদের স্কোয়াড জমা দিতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।