রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করল সিরিয়া

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৫   ০৩:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও সরাসরি আলোচনা আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার ১০ নভেম্বর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আল শারা স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার পরিস্থিতি সেই দেশগুলোর মতো নয়। তিনি বলেন, “সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে, আর ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে আমরা (ইসরায়েলের সঙ্গে) কোনও সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।” তিনি আরও জানান, ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও বাড়িয়েছে। আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল।

এটিই মূলত আব্রাহাম অ্যাকর্ডস। ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন, সিরিয়া ও সৌদি আরবও শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি আশা করেন।এদিকে আইএসবিরোধী বৈশ্বিক জোটে সিরিয়ার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট আল শারা বলেন, “আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কিছু কারণ আছে, তবে সেটি এখন থেকে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে।” তিনি আরও বলেন, “এই বিষয়ে আলোচনা দরকার এবং আইএস ইস্যুতে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো জরুরি।” অন্যদিকে, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তাফা জানিয়েছেন, আইএসবিরোধী বৈশ্বিক জোটের সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা ঘোষণায় স্বাক্ষর করেছে সিরিয়া। চুক্তিটি সম্পূর্ণ রাজনৈতিক; এতে এখনও কোনও সামরিক বিষয় অন্তর্ভুক্ত হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।