রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে ইসি : সানাউল্লাহ

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৫   ১২:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে। কারণ দেশের ভোটারদের একটি বড় অংশ প্রবাসে বাস করে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে তাদেরকে ভোটদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। 

তিনি বলেন, ‘দেশের সাত থেকে আট শতাংশ মানুষ প্রবাসে বাস করেন। তাদেরকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়? এটা প্রবাসীদের অধিকার। ইসি তার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যতে নিশ্চয়ই তারা ভোটাধিকার পাবেন।’

সোমবার (১০ নভেম্বর) পোস্টাল ভোটিং, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) পদ্ধতি বিষয়ে এশিয়া ও ওসেনিয়া অঞ্চলের প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইন এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সিনিয়র সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসীরা জুম মিটিংয়ে অংশ নিয়ে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আইন থাকার পরও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কখনোই প্রবাসীরা ভোট দিতে পারেননি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা গত বছরের ১৬ ডিসেম্বর প্রবাসী ভাই-বোনদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছিলেন, এবার আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এবার শুধু আশ্বাস নয়, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এরপর ইসি কাজ শুরু করে। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করে বিভিন্ন ধাপ অতিক্রম করে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ এ্যাপ উদ্বোধন করা হবে।’

তিনি জানান, অনলাইনের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে এবার প্রবাসী বাংলাদেশিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করতে পারবেন। ১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে।
তিনি আরো বলেন, ‘আগামী ১৮ নভেম্বর আমরা একটা এ্যাপ উদ্বোধন করবো। প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। পোস্টাল ব্যালটের ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন এ্যাপ উদ্বোধন হওয়ার পরে যারা এই এ্যাপে নিবন্ধন করবেন তাদের কাছে ডাকযোগে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে একটি ব্যালট পৌঁছে যাবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।