রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবার (১০ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে ১৬৯ জন এবং চট্টগ্রামে ১৫১ জন। ঢাকা মহানগর এলাকায় উত্তর সিটিতে ১৭২ জন ও দক্ষিণ সিটিতে ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ১০৯, খুলনায় ৭০, রংপুরে ১২, সিলেটে ৮ এবং অন্যান্য জেলায় ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে  গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১৬ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৭৬ হাজার ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৭২২ জন। এ সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।