রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে বিস্ফোরণ : মোদির সঙ্গে কথা বলেছেন অমিত শাহ

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ১০:০৫ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

নয়াদিল্লিতে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার পর থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন তিনি।

আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবি ও ফিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে গাড়িটি দরজাসহ উড়ে গেছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি গাড়ি এবং দোকানে আগুন ধরে যায়। দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ট্রাক আগুন নেভানোর কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে সরকারি সূত্র।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল— সে সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। ঘটনাস্থলে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধাসামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “পুলিশ এবং সরকারের উচিত যদ শিগগির সম্ভব তদন্ত শুরু করে বিস্ফোরণের প্রকৃত কারণ বের করা এবং তা জনগণকে জানানো। দিল্লির নিরাপত্তা নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।