রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৯:৫৮ পিএম
webnews24
নিজেস্ব ডেস্ক

রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।

তিনি জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে উল্টোপথে মোটরসাইকেল এসে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে ও স্টেশন থেকে একটু সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুতই তারা পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা করছি।

এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।