রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও হুমকির মুখে দিলজিৎ

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৫:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অমিতাভের পা ছুঁয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এদিকে ১ নভেম্বর থেকে আমেরিকায় তার গানের কনসার্টও শুরু হয়েছে। তবে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন কমছে না। আবারও হুমকির মুখে পড়েছেন দিলজিৎ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের মাঝে একদল খালিস্তানির হুমকির মুখে পড়েন দিলজিৎ। 

গায়কের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে। শুধু তাই নয়, অকল্যান্ডে তার আগামী অনুষ্ঠানও যাতে না হয় সেই ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। দিলজিতের অনুষ্ঠান শোনার জন্য খুব স্বাভাবিক ভাবেই মুখিয়ে থাকেন তার অনুরাগীরা। গায়ককে এভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে দেখে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। অকল্যান্ডের অনুষ্ঠানে কি তবে কোনও বড় সমস্যার সম্মুখীন হতে হবে গায়ক ও তার দলকে? এই প্রশ্ন এখন সকলের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, গায়ক পুরো বিষয়টিকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পক্ষে। এবং ভক্তদের আশ্বস্ত করে দিলজিৎ জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়সূচি মেনেই অনুষ্ঠান হবে। তাই শ্রোতাদের ভালোবাসা থেকে যেন কোনও ভাবে তিনি বঞ্চিত না হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।