রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দকে আর স্বামী হিসেবে চাই না : সুনীতা

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৫:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা গোবিন্দকে আর স্বামী হিসেবে চান না, এমন মন্তব্য করে ফের আলোচনায় এলেন তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনের নানা উত্থান-পতনের পর এবার খোলাখুলি বললেন নিজের অভিমতের কথা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘খুব শিক্ষা হয়েছে। আগামী এক জন্ম কেন! সাত জন্মও গোবিন্দকে স্বামী হিসেবে পেতে চাই না।’ সাক্ষাৎকারে তিনি জানান, গোবিন্দ স্ত্রীকে সময় দেন না, সবসময় নায়িকাদের নিয়েই ব্যস্ত থাকেন। তার ভাষায়, ‘উনি তো বৌকে সময়ই দেন না! সারাক্ষণ নায়িকাদের নিয়েই ব্যস্ত।’

সুনীতা মনে করেন, অভিনেতাদের জীবনে স্ত্রীদের জায়গা অনেক সময় গৌণ হয়ে যায়। তাই নায়কের স্ত্রী হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ছোট বয়সে বিয়ে হওয়ায় বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি, তবে এখন উপলব্ধি করেছেন। নায়কের স্ত্রী হতে হলে বুকের ভেতর পাথরচাপা দিয়েই থাকতে হয়। গত বছর থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও, পরে তা সামলে নেন তারা। তবে সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি, সেটাই স্পষ্ট করে দিয়েছেন সুনীতা। তবু স্বামীর কিছু গুণের প্রশংসাও করেছেন সাক্ষাৎকারে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।