২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট অশোক সাওয়ান্ত মারা গেছেন। রোববার তার মৃত্যু হয়। দীর্ঘ ২৭ বছরের এই সহযোগীকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা; সামাজিক মাধ্যমে দিয়েছেন একটি আবেগঘন পোস্ট। অভিষেক বচ্চন জানান, তার অভিনয়জীবনের একেবারে প্রথম দিন থেকেই অশোক সাওয়ান্ত তার সঙ্গে ছিলেন। তিনি শুধু তার মেকআপ টিমের সদস্যই ছিলেন না, বরং পরিবারের অংশ হয়ে উঠেছিলেন।
অশোক সাওয়ান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘২৭ বছর ধরে অশোক দাদা ও আমি একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকে উনি আমার মেকআপ করেছেন। শুধু আমার টিম নয়, আমার পরিবারের অংশ ছিলেন অশোক দাদা।’ অভিষেক আরও জানান, অশোক সাওয়ান্তের ভাই দীপক প্রায় ৫০ বছর ধরে তার বাবা অমিতাভ বচ্চনের প্রসাধন শিল্পী হিসেবে কাজ করেছেন। অভিষেক উল্লেখ করেন, অশোক সাওয়ান্ত গত কয়েক বছর ধরে অসুস্থতার কারণে নিয়মিত সেটে আসতে পারতেন না। তা সত্ত্বেও অভিষেকের শুটিং থাকলে তিনি খোঁজ নিতেন। পোস্টের শেষে অভিষেক লেখেন, ‘তোমাকে ছাড়া শুটিং সেটে যাওয়ার কথা ভেবেই মন ভেঙে যাচ্ছে। তোমার আত্মার শান্তি কামনা করি। আমাদের আবার দেখা হবে।’
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।