রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিরকে বিয়ের পর সোনাক্ষীর সম্পদের পরিমাণ কত?

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৪:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা এখন শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবন ও সম্পদের কারণেও আলোচনায়। সম্প্রতি জানা গেছে, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় শতকোটি টাকা। অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিন্‌হার কন্যা সোনাক্ষী ২০২০ সালে মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্র-দৃশ্যযুক্ত একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন। বহুতলের ১৬ তলায় অবস্থিত ৪৬০০ বর্গফুট আয়তনের সেই ফ্ল্যাটের দাম ছিল প্রায় ১৪ কোটি রুপি। পরে ২০২৩ সালে তিনি সেখানে ওঠেন। একই ভবনের ১১ তলায় আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি বিনিয়োগ হিসেবে, যা ২০২৪ সালে ২২.৫ কোটি রুপিতে বিক্রি করে ৬১ শতাংশ মুনাফা অর্জন করেন।

সোনাক্ষীর আয় শুধু অভিনয় থেকে নয়, বিজ্ঞাপন ও ব্যবসা থেকেও আসে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ হীরামন্ডি-তে অভিনয়ের জন্য তিনি ২ কোটি রুপি পারিশ্রমিক পান। একই বছর তিনি ব্যবসায় বিনিয়োগ ও নিজস্ব একটি ব্র্যান্ড চালু করেন। অভিনেত্রীর গ্যারাজেও রয়েছে বিলাসবহুল গাড়ির সম্ভার। দুটি মার্সিডিজ বেন্‌জ ও একটি বিএমডব্লু। গাড়িগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি রুপি। সম্প্রতি সহ-অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। তবে বিয়েতে ছিল না কোনো জাঁকজমক আয়োজন, শুধু ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট পরিসরে হয়েছিল প্রীতিভোজ। সব মিলিয়ে, বলিউডের এ তারকা এখন নিজ যোগ্যতায় গড়ে তুলেছেন প্রায় ১০০ কোটি রুপির সম্পদের মালিকানা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।