রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিজিকে সাত গোল দিলো আর্জেন্টিনা

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৪:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অণলাইন : বয়সভিত্তিক ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা উড়ছে। টানা তিন ম্যাচে জয় পেল তারা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শেষ ৩২ নিশ্চিত করতে যেখানে এক পয়েন্ট যথেষ্ট ছিল, সেখানে তারা গোল উৎসব করে তিন পয়েন্ট আদায় করেছে।কাতারে অনুষ্ঠিত এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন উরিয়েল ওহেদা। মাতো মার্তিনেজ করেন দুই গোল। দোহার অ্যাসপায়ার একাডেমি মাঠে আর্জেন্টিনা শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে। শুরুতেই তারা গোল করেছিল, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ১০ মিনিটে পেনাল্টি পেলেও ওহেদার শট ফিরে এলে আর্জেন্টিনার হতাশা বাড়ে। ১৭ মিনিটে ওহেদা দলকে লিড এনে দেন। তারপর একের পর এক গোল। মাতো ৩০ ও ৪৪ মিনিটে গোল করলে প্রথমার্ধে আর্জেন্টিনা ৩-০ তে এগিয়ে ছিল।

বিরতির পর ওহেদা ৫৭ ও ৮৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে ৮৯ মিনিটে সান্তিয়াগো সিলভেইরা ও ৯০ মিনিটে সিমোন এসকোবার ফিজির ক্ষত আরো বাড়ায়। বেলজিয়ামকে ৩-২ ও তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছিল আর্জেন্টিনা। ফিজিকে গুঁড়িয়ে দিয়ে তিন খেলায় ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বেলজিয়াম। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য হিসেবে তিনবার তৃতীয় হয়েছে, সবশেষ ২০০৩ সালে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।