রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে সিনেমাটি দেখতে পারবেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। মূল উপন্যাসের সময়কালকে সামান্য সামঞ্জস্য রেখে ত্রিশের শেষ ভাগ থেকে চল্লিশের শুরু পর্যন্ত যুগের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে।

এর আগে সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান জানিয়েছিলেন, ‘বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকও গভীরভাবে অনুভব করতে পারেন।’

‘পুতুলনাচের ইতিকথা’-তে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর শশী ও কুমুদের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছাড়া আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।

এদিকে বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য সম্প্রতি জয়ার আরো একটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। এটি বাংলাদেশের ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি, যেখানে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবন সংগ্রামের গল্প ফুটে উঠেছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।