২৪ ঘণ্টা অনলাইন : বর্তমানে জাতীয় দল সিলেটে, নারী ক্রিকেট দল বিকেএসপিতে, আর যুবা দল রাজশাহীতে। ক্রিকেটাররা মাঠে ব্যস্ত থাকলেও ঢাকায় পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি আয়োজিত এই কনফারেন্সে উপস্থিতত ছিলেন না বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। কারণ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। মূলত তার হার্টে একটি ব্লক ধরা পড়েছে। তাই সন্ধ্যায় তার হার্টে রিং বসানো হয়েছে।
বর্তমানে ফারুকের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত আছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকালই কেবিনে স্থানন্তর করা হবে ফারুককে। ঢাকা পোস্টকে বিসিবির একজন শীর্ষ পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন। সবশেষ বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর আবারো বোর্ডে এসেছেন ফারুক।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।