রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলের ভেতর বন্দিদের মদ পার্টি আর নাচ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৮:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে ভয়াবহ নিরাপত্তা ঘাটতি নিয়ে তোলপাড় চলছে। সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে জেলের বন্দিরা ভেতরে থেকেই মদ খাওয়া, নাচানাচি করাসহ পার্টি করেছেন। যেগুলোর ভিডিও এখন সামনে আসছে। এমন এক ভিডিওতে দেখা গেছে ওয়ান টাইম গ্লাসে মদ, কাটা ফল এবং ভাজা চিনাবাদাম দিয়ে পার্টির আয়োজন করা হয়েছে। আরেক ভিডিওতে দেখা গেছে, মদের চারটি বোতল রাখা হয়েছে। আর কিছু কয়েদি শব্দের তালে তালে নাচছেন। গতকাল শনিবার (৮ নভেম্বর) কারাগারটির ভেতর আইসআইএসের এক রিক্রুটার এবং এক সিরিয়াল ধর্ষক-খুনি ফোনে কথা বলছেন এবং টিভি দেখছেন এমন ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর আজ রোববার সামনে এলো নতুন দুটি ভিডিও।

গতকাল ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে আইএসআইএস রিক্রুটার জুহাইব হামিদ শাকিল মান্না ফোন চাপছেন এবং চা খাচ্ছেন। ওই সময় ব্যাকগ্রাউন্ডে টেলিভিশন অথবা রেডিওর শব্দ শোনা যাচ্ছিল। ভুলপথে পরিচালিত করে তরুণদের সিরিয়ায় পাঠানোর দায়ে তাকে আটক করা হয়। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উমেশ রেড্ডি নামে এক সিরিয়াল কিলার ও ধর্ষক দুটি অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করছেন। এছাড়া তার কাছে একটি বাটন ফোনও দেখা যায়। এই সিরিয়াল খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ২০২২ সালে তার সাজা কমিয়ে ৩০ বছরের কারাদণ্ডে নামিয়ে আনা হয়। মান্না এবং রেড্ডি ছাড়া তরুণ রাজু নামে আরেক কয়েদির ভিডিও সামনে এসেছে। এতে তাকে মোবাইল ফোন ব্যবহার এবং রান্না করতে দেখা গেছে। এই ব্যক্তি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। জেনেভায় পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কেন্দ্রীয় কারাগারের এমন করুণ অবস্থা দেখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামিয়া উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কারা বিভাগও তদন্ত শুরু করেছে। রাজ্যটির হোম মিনিস্টার জি পরমেশ্বর বলেছেন, এসবের সঙ্গে জড়িত কারা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।