রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বার্থপরের’ সাফল্যে উচ্ছ্বসিত শুভশ্রী

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৬:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টানা সাফল্যে ভাসছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এরপর তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-ও হইচই ফেলে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রথম দিনেই সিরিজটি দেখে ফেলেছেন হাজারো দর্শক। আবারও নিজেকে প্রমাণ করলেন এই গুণী অভিনেত্রী। তবে শুধু ‘অনুসন্ধান’ নয়, চলতি বছর তাকে ‘গৃহপ্রবেশ’ ছবিতেও দেখা গেছে। বক্স অফিসে মোটামুটি ভালো সাড়া ফেলেছিল ‘ধুমকেতু’। কিন্তু নিজের ছবির বাইরে এমন কোন ছবি আছে, যার সাফল্যে দারুণ উচ্ছ্বসিত হতে দেখা গেল শুভশ্রীকে?

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘আমার ছবি ছাড়া আমি এই মুহূর্তে কোয়েলদের ছবি ‘স্বার্থপর’ সিনেমার সাফল্যে ভীষণ খুশি হয়েছি। এত সুন্দর একটা ছবি, কোয়েলদির অসাধারণ অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে।’ ‘এমন একটা ছবির খুব দরকার ছিল। আমি ভীষণ গর্বিত কোয়েলদিকে নিয়ে। স্বার্থপর ছবির সাফল্য আরও পাঁচজন পরিচালক এবং প্রযোজককে এগিয়ে আসতে সাহস দিল।’ তার কথায়, ‘ইতোামধ্যেই অনেকেই হয়তো আগামী দিনে এমন ছবি তৈরি করার পরিকল্পনা করে ফেলেছেন। এই সমস্ত ছবি আমাদের সকলের জন্য ভীষণ গর্বের।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।