রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমাহিত না করে কেন দাহ করা হলো জারিন খানকে

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৬:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সদ্যই প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সুজান খানের মা জারিন খান। মৃত্যুর পর তার ধর্ম পরিচয় ও সমাহিত নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রশ্ন ওঠে, সমাহিত না করে কেন দাহ করা হলো জারিন খানকে? এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেয়ে ফারাহ আলি খান।  ৮১ বছর বয়সে সদ্য প্রয়াত জারিন খান একসময় ছিলেন বলিউডের প্রভাবশালী মডেল, অভিনেত্রীদের একজন। এছাড়াও তিনি অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী। তাদের তিন সন্তান। ছেলে জায়েদ খান এবং দুই মেয়ে সুজান ও ফারাহ।  এদিকে, জারিনের মৃত্যু ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দেয়, কারণ তার জন্ম এক ইহুদি পরিবারে হলেও তিনি বিয়ে করেছিলেন মুসলিম ধর্মাবলম্বী সঞ্জয় খানকে। পরে তার শেষকৃত্য সম্পন্ন হয় হিন্দু রীতিতে।

এ নিয়ে আলোচনা হলে এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দেন ফারাহ। লেখেন, ‘আমার মা জারিন ছিলেন এক অসাধারণ মানুষ। তার জীবনের মূলমন্ত্র ছিল ভুলে যাও, ক্ষমা করে দাও। তিনি ছিলেন দয়ালু, সহানুভূতিশীল, আর সবার প্রিয়। আমাদের পরিবারকে একসঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি।’ ফারাহ আরও লিখেছেন, ‘আমার মা জন্মেছিলেন পার্সি পরিবারে, বিয়ে করেছিলেন মুসলিম পরিবারে, আর শেষকৃত্য হয়েছে হিন্দু মতে। তিনি কোনো ধর্মে আবদ্ধ ছিলেন না; মানবতাই ছিল তার ধর্ম।’ বলিউডের প্রভাবশালী খান পরিবারের সদস্য ছিলেন জারিন। তিনি শুধু সঞ্জয় খানের স্ত্রী হিসেবেই নয়, সুজান খানের মা হিসেবেও পরিচিত। সুজান আবার বলিউড তারকা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী। জারিনের মৃত্যু এবং তার শেষকৃত্যের ধরন নিয়ে আলোচনার পর ফারাহর বক্তব্যও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।