রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওটিটিতে জয়া আহসানের জোড়া ধামাকা

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৬:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান-এর ভক্তদের জন্য দারুণ খবর! আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। একই সঙ্গে দেশের ওটিটিতে এসেছে তার অন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘ফেরেশতে’। প্রখ্যাত সাহিত্যিক মানিক ব্যানার্জির কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। গত ১ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দেখা যাবে এই সিনেমা।

‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে শশী ও কুমুদ-এর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যথাক্রমে আবীর চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। এছাড়াও অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি, সুরঙ্গনা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি প্রমুখ। এদিকে, এর মধ্যেই আরেকটি সিনেমা দিয়ে দেশের ওটিটি মাতিয়েছেন জয়া আহসান। গত ২ নভেম্বর বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির পরিচালক হলেন ইরানের মুর্তজা অতাশ জমজম। গত ১৯ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় উঠে এসেছে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং একটি গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবনসংগ্রাম। সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই এবং মানবিকতার অদম্য শক্তি- এই সবই ফুটে উঠেছে তাদের গল্পে। এই সিনেমাতে জয়া আহসান স্ত্রীর ভূমিকায় এবং সুমন ফারুক স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।