রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবাই আমাকে প্রোডাক্ট করে তুলেছিল : প্রসেনজিৎ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৬:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : একটা সময় ছিল যখন টলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। চলতি বছর দুর্গাপূজার সময় প্রসেনজিৎ অভিনীত 'দেবী চৌধুরানী' ছবিটি আরও একাধিক ছবির সঙ্গে বক্স-অফিসে প্রতিযোগিতার করেছিল। অন্যরা এই প্রতিযোগিতা নিয়ে চিন্তিত থাকলেও, প্রসেনজিৎ ছিলেন নীরব। তিনি জানিয়েছিলেন, এই বিষয়টিকে তিনি বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ। অভিনেতার একমাত্র লক্ষ্য থাকে শুধু নিজের সেরাটা দর্শকদের কাছে তুলে ধরা। প্রতিযোগিতার প্রসঙ্গে প্রসেনজিৎ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় না আমাকে কেউ কোনো প্রতিযোগিতায় ফেলে। আমি এই সমস্ত প্রতিযোগিতায় থাকি না। যদিও একটা সময় ছিল যখন আমি এই প্রতিযোগিতায় সামিল হতাম। একটা সময় ছিল যখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি ছবি করতে পারতাম না কারণ তখন আমার উপরেই সবাই নির্ভর করে থাকত।’

‘তখন প্রসেনজিতের ছবি মানেই হিট। পরিচালক, প্রযোজক এবং সব থেকে বড় কথা দর্শকদের আমার ওপর যে ভরসা ছিল তা ছেড়ে দিয়ে আমি কোথাও যেতে পারিনি। আমাকে নায়ক নয় বরং সবাই মিলে আমাকে একটা প্রোডাক্ট করে তুলেছিল। যে ছবিতে প্রসেনজিৎ থাকবে সেই ছবি হিট হবে, আমিও অন্য কোথাও গিয়ে সেকেন্ড বেঞ্চে বসতে পারতাম না।’  তার কথায়, ‘আমাকে সবাই মিলে প্রথম করে দিয়েছিল, আমার পক্ষে সম্ভব ছিল না অন্য কোথাও দ্বিতীয় স্থানে দাঁড়ানোর। এখন যখন আমি একটি ময়ূরাক্ষী করতে পেরেছি, অন্য স্বাদের ছবি করতে পেরেছি, যখন বুঝেছি যে আমি আর প্রতিযোগিতায় নেই তখন আমি একটা হিন্দি ছবিও করতে পেরেছি আবার একটি মালায়ালাম বা অন্য ভাষার ছবিও করার সাহস পেয়েছি। কিন্তু আগে সেই সাহস আমার ছিল না।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।