রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহানারা ইস্যুতে যা বললেন আসিফ আকবর

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৫:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে যার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জাহানারার অভিযোগের ঘটনায় বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলার সুযোগ নেই। তবে কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে বিসিবি যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আসিফ।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেছেন, 'অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় অবশ্যই আমরা ফেস করবো।' আসিফের বিশ্বাস পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হল এসব সমস্যার সমাধান জরুরি, 'আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এ সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হবে এবং খুব কঠোরভাবে সমাধান করতে হবে।' আসিফ আরও বলেন, 'যেহেতু আমরা বোর্ডে নতুন, দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া, যেগুলো হয়েছে অতীতে, সেগুলো যেন আমরা আর ক্যারি না করি। আমরা এসব যেন বন্ধ করে দেই। সেই চেষ্টা করে যাচ্ছি।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।