২৪ ঘণ্টা অনলঅইন : বলিউডের নবাগত পরিচালক ও অভিনেতা আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিরিজটি জনপ্রিয়তা পেলেও জনসমক্ষে বা অনুষ্ঠানে তাকে প্রায়ই গম্ভীর দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, কেন সবসময় এমন মুখ করে থাকেন তিনি? এ প্রসঙ্গে সিরিজটির অভিনেত্রী মোনা সিং বলেন, ‘আমরা এক বিশেষ প্রদর্শনীতে খুব চেষ্টা করেছিলাম, ও যেন ক্যামেরার সামনে একটু হাসে। কিন্তু আরিয়ান হাসেনি। এটা পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত। সম্ভবত সে ক্যামেরার সামনে নিজের একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করতে চায়।’
মোনার মতে, শুটিং সেটে একদমই ভিন্ন মানুষ আরিয়ান খান। বলেন, ‘ও খুব হাসিখুশি, প্রাণবন্ত। সবার সঙ্গে মজা করে, হাসাহাসি করে সময় কাটায়। সেটে যেন সবাই স্বচ্ছন্দে কাজ করতে পারে, সেটা সবসময় নিশ্চিত করে।’মোনা আরও জানান, অভিনয়ের সময় আরিয়ান নিজের চরিত্রগুলো খুব মনোযোগ দিয়ে তৈরি করেন এবং সহ-অভিনেতাদেরও অনুপ্রাণিত করেন। উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’ হলো আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ। এতে অভিনয় করেছেন মোনা সিং, ববি দেওল, মনোজ পাহওয়া, লক্ষ্য ও রাঘব জুয়েলসহ আরও অনেকে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।