রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অশালীন ভঙ্গিতে নাচ মালাইকার, বিপাকে হানি সিং

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৫:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে হানি সিং ও মালাইকাকে ঘিরে চলছে বিতর্ক। সম্প্রতি প্রকাশিত হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ মালাইকা আরোরাকে দেখা গেছে নাচতে। ভিডিওর দৃশ্যে কখনও তাকে চুইংগাম চিবাতে, কখনও আবার জিভ বের করে নাচতে দেখা যায়। এই দৃশ্যগুলো অনেক দর্শকের কাছে ‘অশালীন’ মনে হয়েছে। সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, ‘নাচের মধ্যে কোনো আবেদন নেই, শুধু অশালীনতা।’

তবে সমালোচনার পাশাপাশি কিছু ভক্ত হতাশাও প্রকাশ করেছেন। তাদের দাবি, একসময় ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’ গানের মতো জনপ্রিয় আইটেম গানে অনবদ্য নাচ উপহার দিয়েছিলেন মালাইকা। কিন্তু নতুন এই ভিডিওতে সেই মান বজায় রাখতে পারেননি তিনি। অনেকে গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।ভিডিওতে ব্যবহৃত নাচের ধরনকে ‘টোয়ার্কিং’ বলা হয়; যেখানে মূলত নিতম্বের নড়াচড়া দিয়ে ছন্দ তৈরি করা হয়। অনেক দর্শকই বলেছেন, এই ধরনের নাচে স্বাচ্ছন্দ্য না থাকায় মালাইকার পারফরম্যান্স দেখতে অস্বস্তিকর লেগেছে। অন্যদিকে, কেউ কেউ তুলনা টেনে বলেছেন, “সুনিধি চৌহানের ‘আঁখ’ গান বা তামান্না ভাটিয়ার ‘গফুর’ নাচের মতো সুষমা ও কোরিওগ্রাফি এই ভিডিওতে অনুপস্থিত।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।