রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে কুয়েত, আমিরাত ও নেপালের কাছে হারল ভারত

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৫:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হংকং সিক্সেস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য তুলনামূলক বয়স্ক দল পাঠিয়েছিল ভারত। বিপরীতে অন্য দলগুলো এই সিক্স-এ-সাইড প্রতিযোগিতায় তরুণ স্কোয়াড নিয়ে খেলছে। যেন তারই ফল পাচ্ছে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারত। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও, আজ (শনিবার) ৮ নভেম্বর   তারা একই দিনে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো দলের কাছে হেরেছে। দিনের প্রথম ম্যাচে মংককের মিশন রোড গ্রাউন্ডে কার্তিক-রবিন উথাপ্পারা প্রথমে কুয়েতের মুখোমুখি হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে কুয়েতের শুরুটা ভালো হয়নি। ১২ রানে ২ উইকেট হারালেও, বিলাল তাহির ও অধিনায়ক ইয়াসিন প্যাটেলের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ ওভারে ১০৬ রানের বড় পুঁজি পেয়ে যায় তারা। বিলাল ৯ বলে ২৫ এবং ইয়াসিন ১৪ বলে ৫৮ রান করেন। ভারতের পক্ষে ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন।

লক্ষ্য তাড়ায় নেমে ভারত প্রথম বলেই রবিন উথাপ্পার উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই অলআউট হয় ৭৯ রানে। ২৭ রানে পরাজিত দলটির পক্ষে অভিমন্যু সর্বোচ্চ ২৬, শাহবাজ নাদিম ১৯ ও প্রিয়াঙ্ক পাচল ১৭ রান করেন। কুয়েতের হয়ে ৩ উইকেট শিকার করেন ইয়াসিন প্যাটেল। অল্প সময়ের ব্যবধানে ভারত আবার আরব আমিরাতের বিপক্ষে নামে। যেখানে আগে ব্যাট করতে নেমে কার্তিকের দল নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। ভারতের হয়ে অভিমন্যু ১৬ বলে ৫০ এবং অধিনায়ক কার্তিক ১৪ বলে করেন ৪৬ রান। জবাবে খেলতে নেমে ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। দলটির হয়ে খালিদ শাহ ১৪ বলে ৫০, সাঘির খান ১১ বলে ৩১ ও মোহাম্মদ আরফান ২০ রান করেন। 

অপর ম্যাচে নেপালের বিপক্ষে আরও বড় ব্যবধানে হারল ভারত। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রশিদ খান ১৭ বলে ৫৫ (রিটায়ার্ড হার্ট), সুন্দিপ জরা ১২ বলে ৪৭ ও লোকেশ বাম ৭ বলে ৩১ রান করলে ১৩৭ রানের বড় পুঁজি পায় নেপাল। তাদের কোনো উইকেটই নিতে পারেনি ভারত। লক্ষ্য তাড়ায় নেমেও তাদের কেউ ব্যাটিংয়ে ভরসা হতে পারেননি। সমান ১২ রান করে এসেছে ভারত চিপলি ও প্রিয়াঙ্কের ব্যাটে। ফলে ৩ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে ৯২ রানের বড় হার নিশ্চিত করে কার্তিকের দল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।