রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় রবি মৌসুমে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে ৯ লাখ টন

প্রকাশিত - ০৭ নভেম্বর, ২০২৫   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : খুলনায় চলতি রবি মৌসুমে (২০২৫-২০২৬) ১ লাখ ৮ হাজার ৮৫১ হেক্টর জমিতে লবণাক্ততা সহনশীল ফসল আবাদ করা হয়েছে।  খুলনা জোনের আওতায় চার জেলায় (ডিএই) এ মৌসুমে ৯ লাখ ৪৯ হাজার ৬০২ টন রবি ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। লবণাক্ততা সহনশীল ফসলের মধ্যে রয়েছে, সরিষা, পেঁয়াজ, সূর্যমুখী, তিল, গম, ভুট্টা ও বিভিন্ন ধরনের ফসল।

কৃষি কর্মকর্তাদের মতে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং নড়াইল জেলা জুড়ে ৫১ হাজার ১৬৭ হেক্টর জমিতে কৃষকরা ইতোমধ্যে ফসল চাষ করেছেন। রবি ফসলের চাষ ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে যা ২০২৬ সালের ১৫ মার্চের মধ্যে শেষ হবে। রবি ফসলের চাষ মূলত লবণাক্ততা সহনশীল উপকূলীয় অঞ্চলসহ এই অঞ্চলের জমিতে করা হয়।

এদিকে, উপকূলীয় অঞ্চলের জমিতে বিভিন্ন ফসলের চাষ প্রতি বছর সম্প্রসারিত হচ্ছে। ফলে দরিদ্রতা হ্রাস পাচ্ছে এবং খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাট জেলার উপকূলীয় অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবি ফসলের চাষ সম্প্রসারণে উন্নতমানের বীজ ও সার বিতরণ করছে।

জেলার কয়রার উপকূলীয় অঞ্চলের কৃষক নওয়াব আলী, শরীফ গাজী ও নুরু হাওলাদার এবং পাইকগাছা উপজেলার কৃষক গোবিন্দ দাস জানান, রবি ফসলের মৌসুমে লবণাক্ততা সহনশীল উপকূলীয় জমিতে বিভিন্ন ফসল চাষ করে তারা স্বাবলম্বী হয়েছেন। তাদের ভাগ্যে পরিবর্তন এসেছে।

পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কৃষক আব্দুল হালিম গাজী বলেন, অনেক কৃষক অধিক লাভের জন্য একই জমিতে স্বল্পমেয়াদী আমন ধান কাটার পর সরিষাসহ কিছু ফসল বপন করেন। এতে তারা লাভবান হন।

খুলনা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ রবি ফসলের মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৬৮ হাজার ৩০২ হেক্টর জমি থেকে ১৩ লাখ ২ হাজার টন ফসলের বাম্পার উৎপাদন অর্জন করে। কিন্তু এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, খুলনা কৃষি অঞ্চলের কৃষকরা রবি ফসলের চাষ শুরু করেছেন। আগামী বছরের মার্চ মাসে এই মৌসুম শেষ হবে।

তিনি বলেন, ক্রমবর্ধমান মৌসুমে সমন্বিত সেচ ব্যবস্থার পাশাপাশি উপযুক্ত জলবায়ু ও পরিশ্রমের ফলে কৃষকরা কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়ার আশা করছেন। এছাড়া কৃষি ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ঋণ বিতরণ করেছে। গত রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় দুই লাখেও বেশি পরিবার  ফসল চাষ করে স্বনির্ভরতা অর্জন করেছে। তারা স্বাবলম্বী হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।