রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে : মুশফিকুর রহমান

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০৬:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না— কারণ জনগণ তা হতে দেবে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আখাউড়ার তন্তর বাজার এলাকায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মুশফিকুর রহমান বলেন, বাংলাদেশে এখন জনগণ জেগে উঠেছে। তারা জানে তাদের ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যে কোনো ষড়যন্ত্র, যে কোনো বাধা জনগণই প্রতিহত করবে।

তিনি আরও বলেন, বিএনপি চায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা নির্বাচনে আসুক— জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা। তারা তাদের মত দিচ্ছে, জনগণ যদি সমর্থন করে তাহলে সেটিও গণতন্ত্রেরই প্রতিফলন। তবে বিএনপি মনে করে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে সেটিই হবে সবচেয়ে কার্যকর ব্যবস্থা। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে জনগণের আগ্রহ দিন দিন বাড়ছে। মানুষ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত— এটা আমরা মাঠে নামলেই বুঝতে পারছি।

এনসিপির জোট গঠনের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, তারা যদি গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নেয়, তা হবে ইতিবাচক দৃষ্টান্ত। আমরা চাই সবাই আসুক নির্বাচনে, ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হোক— সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার সকালে মুশফিকুর রহমান প্রথমবারের মতো তার নির্বাচনী এলাকায় আসেন। স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেন। পরে তিনি ছতুরা শরীফে হযরত মাওলানা আব্দুল খালেক (র.) এর মাজার জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক নেতা নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।