রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোহরান মামদানিকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০৫:৪২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। শহরটির কনিষ্ঠতম ও প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নবনির্বাচিত এই মেয়রকে এবার উষ্ণ অভিনন্দন জানালেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেন, যা বেশ আলোচনায়। 

সম্প্রতি নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে নির্বাচিত হন মাত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। তার এই ঐতিহাসিক জয়ের খবর পুরো বিশ্বের নজর কেড়েছে। জোহরানের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটি স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। তাতে লেখেন, ‘অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।’

উল্লেখ্য, জোহরান মামদানি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার-ভারতীয় শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র।  জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্ম নেন। তার পরিবার পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরে নিউইয়র্কে স্থায়ী হয়। তিনি দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স এবং বাউডোইন কলেজের প্রাক্তন ছাত্র। এর আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।