২৪ ঘণ্টা অনলাইন : বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখন তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। ভারতীয় গণমাধ্যমের খবর, এই নভেম্বরেই দম্পতির ঘরে নতুন অতিথি আসতে পারে। এদিকে নতুন সিনেমার জন্যও প্রস্তুতি নিয়েছেন অভিনেতা ভিকি কৌশল; জীবনযাত্রায় আনতে যাচ্ছেন বড় পরিবর্তন। সম্প্রতি জানা গেছে, সম্পূর্ণভাবে মদ ও মাংস ত্যাগ করেছেন। তবে বিষয়টি সন্তানের আগমনের সঙ্গে সম্পর্কিত নয়। মূলত অমর কৌশিক পরিচালিত নতুন ছবি ‘মহাভারত’-এ ভিকি অভিনয় করছেন পরশুরামের চরিত্রে। চরিত্রটির জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন অভিনেতা। পরিচালক অমর কৌশিক জানিয়েছেন, চরিত্রের জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা ও পরিবর্তনের অংশ হিসেবেই ভিকি নিরামিষাশী হয়েছেন। এমনকি পরিচালক নিজেও ছবির জন্য নিজের জীবনযাত্রায় কিছু বদল এনেছেন। এর আগেও বলিউড তারকা রণবীর কাপুর ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ের আগে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিলেন। এবার সেই ধারাতেই হাঁটলেন ভিকি কৌশল।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।