রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নাটকে হানিয়া আমির-বিলাল আব্বাস

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শক থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হানিয়া আমির। সর্বশেষ ফাহাদ মোস্তফার বিপরীতে 'কভি মে কভি তুম' নাটকে দেখা গিয়েছিল তাকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর নাটক থেকে বিরতি নিয়ে তিনি মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র 'সর্দারজি ৩'-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার টিভি নাটকে ফিরছেন হানিয়া। 'মেরি জিন্দেগি হ্যায় তু' নাটকে  প্রথমবারের মতো জুটি বাঁধছেন হানিয়া আমির ও বিলাল আব্বাস খান। নাটকটি পরিচালনা করেছেন মুসদ্দিক মালিক এবং এটি লিখেছেন রাদাইন শাহ্। রোমান্টিক-কমেডি নাটকটির প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৭ নভেম্বর নাটকটি মুক্তি পাবে। এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় দেখানো হবে।  প্রায় দশ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে বহু প্রতীক্ষিত এই নাটকের প্রথম টিজার প্রকাশ করেন। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে দুটি প্রমো, যা ভক্তদের নজর কেড়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।