রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক থেকে ইহুদিদের পালাতে বললেন ইসরায়েলি মন্ত্রী

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আনন্দের ঢেউ উঠলেও ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারা। মামদানিকে ইতোমধ্যেই ‘হামাস-সমর্থক মেয়র’ আখ্যা দিয়েছেন ইসরায়েলি এক মন্ত্রী। এর পাশাপাশি ইসরায়েলের আরেক মন্ত্রী তো নিউইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দেওয়া ইসরায়েলি ওই মন্ত্রী নাম আমিচাই চিকলি। তিনি ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি-বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী। মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের এই কট্টরপন্থি মন্ত্রী লিখেছেন, “যে শহর একসময় বিশ্ব স্বাধীনতার প্রতীক ছিল, সেটি এখন হামাস-সমর্থকের হাতে তুলে দেওয়া হয়েছে।” তিনি আরও লেখেন, “নিউইয়র্ক আর কখনও আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি— ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন।”

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি ইসরায়েলকে ‘বর্ণবাদী শাসনব্যবস্থা’ আখ্যা দিয়েছেন এবং গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ বলে বলে অভিহিত করেছেন। এ কারণে ইসরায়েলি সরকার ও কিছু ইহুদিবাদী নেতার কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। সংবাদমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া মামদানি সাম্প্রতিক সময়ে ইহুদি-বিরোধিতা ও ইসলামবিদ্বেষ— দুটিরই প্রকাশ্যে নিন্দা করেছেন। তিনি নিজেও ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন, বিশেষত ইসরায়েলপন্থি গোষ্ঠীর কাছ থেকে। এদিকে চিকলির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেন, “বুদ্ধিমত্তা নয়, বরং ঘৃণা জয় পেয়েছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি-বিরোধী।” তবে ‘ইসরায়েল বেইতেনু’ দলের নেতা অ্যাভিগডর লিবারম্যান এক্সে লিখেছেন, “নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিয়েছে, যিনি বর্ণবাদী, জনপ্রিয়তাবাদী এবং শিয়া ইসলামপন্থি।”মূলত ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা সত্ত্বেও মামদানি নিউইয়র্কে নিরঙ্কুশভাবে জয় পেয়েছেন। নির্বাচনের আগের দিন ট্রাম্প নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।