রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০২:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারতের সামরিক সংঘাত নিয়ে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করেছেন, ওই সংঘাতে মূলত আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যদিও আগে ৭টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা বলেছিলেন তিনি। এমনকি তার হুমকির কারণেই দুই দেশ শান্তি করতে রাজি হয় বলেও জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। বুধবার (৫ নভেম্বর) রাতে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, “আট মাসে আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি— এর মধ্যে কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা এবং পাকিস্তান-ভারতের সংঘাতও ছিল।” 

তিনি বলেন, “আমি তখন দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তির প্রক্রিয়ায় ছিলাম। এরপর একদিন সংবাদপত্রের প্রথম পাতায় দেখি— ওরা যুদ্ধের পথে। সাতটা বিমান ধ্বংস হয়েছে, অষ্টমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ মোট আটটি বিমান কার্যত ভূপাতিত হয়েছে।” ট্রাম্প আগের মতোই দাবি করেন, যতক্ষণ না ভারত ও পাকিস্তান শান্তিতে রাজি হয়, ততক্ষণ তিনি তাদের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি করবেন না বলে তিনি হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো, আমি তোমাদের সঙ্গে কোনও বাণিজ্য করব না, কোনও চুক্তিও নয়। একদিন পরই ফোন পেলাম— ওরা শান্তি স্থাপনে রাজি হয়েছে। আমি বললাম, ধন্যবাদ, এখন চলো বাণিজ্য করি। দেখো না, এটা কত দারুণ! শুল্ক না থাকলে এটা সম্ভবই হতো না।” চলতি বছরের মে মাসে পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের এই সংঘাত নিয়ে ট্রাম্প আগে বলেছিলেন, পাঁচ থেকে সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসে ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি তাদের প্রশংসাও করেছেন।

এছাড়া গত মাসেও ট্রাম্প বলেছিলেন, পাকিস্তান-ভারতের ওই সংঘাতে সাতটি “একেবারে নতুন ও ঝকঝকে বিমান” গুলি করে নামানো হয়। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি সব সময়ই অস্বীকার করা হয়েছে। নয়াদিল্লির দাবি, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু তা যুক্তরাষ্ট্রের কোনও হস্তক্ষেপের ফল নয়। গত মে মাসের চার দিনব্যাপী সেই সংঘাতে উভয় দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ ও ড্রোন ব্যবহার করে। এতে বহু মানুষ প্রাণ হারায়। একে অপরের বিমানঘাঁটিতে পাল্টা হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে অবশেষে যুদ্ধবিরতি হয়। সংঘাত শেষে পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট। ভারত কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর বিষয়টি অস্বীকার করেছে। এর কয়েক মাস পর গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান বিমানবাহিনী “ভারতের সাতটি যুদ্ধবিমানকে ধুলায় মিশিয়ে দিয়েছে”। এরপর ট্রাম্পও বলেন, তিনি সেই সংঘাতের সময় “সাতটি বিমান ভূপাতিত হওয়ার” ঘটনা নিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।