রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০২:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতে হীরা রপ্তানির পরিমাণ দ্বিগুণ করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তির বারাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন রাশিয়া টুডে (আরটি)। রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে ভারতে ৩ কোটি ১৩ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে রাশিয়া। আগের বছর ২০২৪ সালের আগস্টে এই পরিমাণ ছিল ১ কোটি ৩৪ লাখ ডলার। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।

রাশিয়া অবশ্য এখনও ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ ‍দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।

হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ। অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়। ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং শিল্পোন্নত সাত দেশের জোট জি৭-এর নিষেধাজ্ঞার কারণে ২০২২ সাল থেকে সংকটের মধ্যে আছে রাশিয়ার হীরা রপ্তানি খাত। দেশটির রাষ্ট্রায়ত্ত হীরা উত্তোলন ও রপ্তানিকারী কোম্পানি আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা জারি আছে। তবে চলতি বছর আগস্টে আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আরটি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।