রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় কেনটাকি রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ১২:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে ইউপিএস কার্গো বিমান দুর্ঘটনার ফলে সৃষ্ট অচলাবস্থা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যটির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। এ ছাড়া লুইসভিলে মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যায় উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং এই ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, এই ঘটনায় আহতরা ‘খুব গুরুতর’ আঘাত পেয়েছেন এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ বুধবার বলেছেন, বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে যাতে বিমান চলাচল শুরু হতে পারে। বেশিয়ারের মতে, কমপক্ষে ১৬টি ভিন্ন পরিবার নিখোঁজ প্রিয়জনদের খবর দিয়েছেন।

একটি বিবৃতিতে, ইউপিএস জানিয়েছে, বিমানে তিনজন ক্রু সদস্য ছিলেন, তবে তারা আরো যোগ করেছে, ‘আমরা কোনো আঘাত/হতাহতের খবর নিশ্চিত করিনি’।

একটি প্রাথমিক তদন্ত চলছে। কর্মকর্তারা অবশ্য উল্লেখ করেছেন, বিশাল অগ্নিকাণ্ডের কারণ ছিল বিমানটিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি, যা প্রায় ছয় ৯২০ কিলোমিটার দূরত্বের হাওয়াই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ৩৮ হাজার গ্যালন (এক লাখ ৪৪ হাজার লিটার) জ্বালানি ছিল।

দুর্ঘটনায় জড়িত বিমানটি ছিল একটি এমডি-১১এফ ট্রিপল-ইঞ্জিন বিমান, যা ৩৪ বছর আগে থাই এয়ারওয়েজের সঙ্গে একটি যাত্রীবাহী জেট হিসাবে প্রথম পরিষেবা শুরু করে, কিন্তু ২০০৬ সালে এটিকে ইউপিএসে স্থানান্তর করা হয়।বিমানটি মূলত ম্যাকডোনেল ডগলাস দ্বারা নির্মিত হয়েছিল, যা ১৯৯৭ সালে বোয়িং-এর সঙ্গে একীভূত হয়।

২০২৩ সালে ফেডেক্স ও ইউপিএস উভয়ই তাদের বহর আধুনিক করার পরিকল্পনার অংশ হিসাবে আগামী দশকে তাদের এমডি-১১ বহর বাতিল করা শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছিল। এক বিবৃতিতে বোয়িং বলেছে, তারা গ্রাহকদের পাশে থাকত্ত প্রস্তুত। এ ছাড়া এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা ও মঙ্গলের জন্য উদ্বেগ প্রকাশ করেছে তারা।
সূত্র : রয়টার্স, এএফপি

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।