২৪ঘণ্টা অনলাইন : খুলনা অঞ্চলের চারটি জেলায় গত এক সপ্তাহ ধরে রোপা আমন (টি-আমন) ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং নড়াইল জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৭ হাজার ৮০৫ টন। কৃষকরা ২ লাখ ৯০ হাজার ৩৪২ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন। যা নির্ধারিত কৃষি লক্ষ্যমাত্রার তুলনায় ৮ হাজার ২৩৯ হেক্টর বা ২.৭৮ শতাংশ কম।
বটিয়াঘাটা এবং দাকোপ এলাকার ধানক্ষেত ঘুরে কৃষকদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা এবং সংরক্ষণে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।এদিকে, বৃষ্টিপাতের পর আবাদ লক্ষ্যমাত্রা ৯৭.২ শতাংশ অর্জন করা হয়েছে। যদিও খরার কারণে মৌসুমের প্রাথমিক ও মাঝামাঝি সময়ে আমন চারা রোপণ ব্যাহত হয়েছিল। কিন্তু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বর্তমানে চাষীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে ফসল কাটছেন এবং ধানের বাম্পার ফলন পাচ্ছেন, যা তারা আশাও করেননি।
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কৃষক শহিদুল আলম প্রতি বিঘা জমি থেকে ১৮ মণ আমন ধান কেটেছেন, যেখানে গত বছর ফলন হয়েছিল ১৭ মণ। তিনি এই মৌসুমে ১২ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন।দাকোপ উপজেলার কলাবগী এলাকার কৃষক হামিদ মিয়া বলেন, ঘূর্ণিঝড় বা ঘণ কুয়াশা আসার আগেই ফসল শেষ করার লক্ষ্যে কৃষকরা তাদের স্কুলগামী শিশুদেরও ফসল কাটার কাজে নিয়োজিত করছেন।
খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ২৯ অক্টোবর পর্যন্ত প্রায় ১১ হাজার ৪৪ হেক্টর জমিতে ধান কাটা হয়েছে অর্থাৎ ১৩.৫ শতাংশ ধান কাটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি অংশ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ, ফসল ব্যবস্থাপনা এবং উন্নতমানের বীজ সংরক্ষণের জন্য প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া অনুকূল জলবায়ু, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক উচ্চমানের বীজের সঠিক বিতরণ এবং কৃষকদের সময়মতো সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করায় কাঙ্ক্ষিত উৎপাদন হয়েছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।