রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৭:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : একদিন আগে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। পরদিন ছিল ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সেলেসাওদের প্রথম ম্যাচ। যেখানে আফ্রিকান দেশ হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ান যুবারা। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তারা সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০১৯ আসরে সেলেসাওরা অ-১৭ বিশ্বকাপে শিরোপা জিতেছিল। গতকাল (মঙ্গলবার) ৪ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে একপেশে দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী দেশটি। ব্রাজিলের পক্ষে জোড়া গোল করেছেন ডেল। এ ছাড়া রুয়ান পাবলো, ফেলিপে মোরাইস, ভিটর হুগো, অ্যাঞ্জেলো এবং গ্যাব্রিয়েল মেক একটি করে গোল দিয়ে বড় জয় নিশ্চিত করেছেন।

চারবারের শিরোপাজয়ী ব্রাজিল গোলের সূচনা করে ম্যাচের মাত্র ৯ মিনিটে। রুয়ানের জোরালো শটে করা সেই গোলের ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেল। আর্থুর রায়ানের শট ফিরে আসার পর তিনি ফের জালে জড়িয়ে দেন। ১৯ মিনিটে করা মোরাইসের গোলটিও হয়েছে রকেট গতিতে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রুয়ানের ক্রস পেয়ে ভলিতে জালে জড়ানোর চেষ্টা করেন তিয়াগুইনহো। তার আশা পূর্ণ না হলেও ডেল ব্যক্তিগত দ্বিতীয় গোল করে স্কোরবোর্ড ৪-০ করেন। ব্রাজিল একইভাবে আধিপত্য ধরে রাখে বিরতির পরও। ৫৮ মিনিটের মাথায় অ্যাঞ্জেলোর ক্রস ঘুষি দিয়ে ক্লিয়ারের চেষ্টা করেন হন্ডুরাস গোলরক্ষক। তবে হেড দিয়ে দ্বিতীয়বার আক্রমণে সফল ভিটর হুগো, অলিভিয়া গোলটি বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে বল গোললাইন অতিক্রম করে যায়। ৭৪ ইনিটে অ্যাঞ্জেলো এবং ৯০ মিনিটের মাথায় মেক গোল করলে ব্রাজিল বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ব্রাজিল অ-১৭ দল। সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে জাম্বিয়া। আগামী শুক্রবার নিজেদের পরবর্তী ম্যাচে ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে ব্রাজিল।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।