রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিট্যান্স প্রবাহ: প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৭:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন  : চলতি নভেম্বর মাসের প্রথম চারদিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক হিসেবে দেখা যায়, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে আগত ২৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি। শুধু ৪ নভেম্বরই রেমিট্যান্স এসেছে ১৩১ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৪ নভেম্বর) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-৪ নভেম্বর ২০২৪) এই অঙ্ক ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৪ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈধ চ্যানেল ব্যবহার উৎসাহিত করা, প্রণোদনা সুবিধা এবং হুন্ডি রোধে কঠোর তদারকির ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডলার আয়ের এই ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।