রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকা আছে, তাই ভালবাসা তো থাকবেই’

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৭:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কিং খান শাহরুখের সাফল্যের মন্ত্র কি তবে দীপিকা পাড়ুকোন? ২০২৩ সালে পরপর মুক্তি পাওয়া তার তিনটি ছবির মধ্যে দুটিতেই ছিলেন এই অভিনেত্রী। আর সেই দুটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে। শাহরুখের কাছে দীপিকা শুধু সহ-অভিনেত্রী নন যেন ‘লাকি চার্ম’। তার বিশ্বাস, দীপিকা থাকলে ছবিতে ভালোবাসার কমতি হবে না। তাই আসন্ন ছবি ‘কিং’ এ দীপিকাকে দেখতে পাওয়ার আভাসে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিজের আসন্ন ছবির প্রথম ঝলক বা টিজার প্রকাশ করেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে সেই ঝলক প্রদর্শনের পাশাপাশি ছবি প্রসঙ্গে কথাও বলেন তিনি। আর তখনই ঘুরেফিরে আসে দীপিকার প্রসঙ্গ।

‘কিং’ নিয়ে রহস্য ধরে রেখে শাহরুখ বলেন, ‘গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন ছবির ব্যাপারে আপনারা আরও জানতে পারবেন। ছবিতে বিভিন্ন চরিত্র রয়েছে। আমরা ছবিতে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের ভাবনা আপনাদের ভালো লাগলে চোখ রাখুন। তা না হলে খারাপই বলতে থাকুন।’ কিং খানের এমন কথায় প্রেক্ষাগৃহে উপস্থিত এক অনুরাগী ভালোবাসায় সিক্ত হয়ে বলেন, ‘আপনার জন্য আমাদের অগাধ ভালোবাসা রয়েছে।’ অনুরাগীর এই মন্তব্য শুনে দীপিকা আছে, তাই ভালবাসা তো থাকবেই উল্লেখ করে শাহরুখ বলেন, ‘ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে।’ উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের অভিনয় জীবনের শুরুটাই হয়েছিল শাহরুখ খানের সঙ্গে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ছবি ‘ওম শান্তি ওম’-এ এই দুই তারকার রসায়ন এখনও দর্শকের মনে গেঁথে আছে।  এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে সফল জুটি হিসেবে দেখা গেছে তাদের। আর ২০২৩ সালে তো ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতে তাদের রসায়ন বক্স অফিসকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।