রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না’

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৬:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম হিট জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। একটা সময় দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই রসালো ছিল, যে দুজনের অফস্ক্রিন সম্পর্কের চর্চাও শুরু হয়েছিল। যদিও বাস্তবে অক্ষয়ের ভালো বন্ধু ক্যাটরিনা। ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরেও ভক্তদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাঁটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য পুনরায় তৈরি করা হয়েছে বলেই ধারণা। 

কারণ অভিনেতা নতুন সংস্করণের একটি ছোট প্রোমো শেয়ার করেছেন, সেখানে আক্কির দেখা মিলল দিশা পাটানির সঙ্গে। রেড হট লুক দিশা, পাশে কাউবয় লুকে ধরা দিলেন অক্ষয়। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। শেষে অক্ষয় বলে ওঠেন, ‘আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।’ ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী একটি থ্রোব্যাক, ১৮ বছর এবং এখনও সর্বকালের ফেভারিট। এত নস্টালজিয়া, সুন্দর। দিশা এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। আমাদের রানী ক্যাটরিনাকে কখনও ভুলবো না।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।