রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদা শাড়ি-গয়নার ঝলকে এক অন্য জয়া!

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৬:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বয়স যে কখনো এক থমকে যাওয়া সংখ্যা হতে পারে, তা যেন বোঝা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্য নতুন রূপে মেলে ধরেন নিজেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আবারও নিজেকে মেলে ধরেছেন অনবদ্য এক রূপে। কখনো ট্র্যাডিশনাল, কখনো ওয়েস্টার্ন; প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট। সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন তিনি; এবারও তাই হলো, আর দেখা গেল এক নতুন মাত্রায়। সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় যেন দেখা মিলল এক অন্য জয়াকে!

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। একইসঙ্গে ভক্তরাও যেন জয়াকে নতুন করেই দেখলেন। সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী গয়না আর লাবণ্যময় উপস্থিতিতে জয়া যেন ফুটিয়ে তুলেছেন এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবির পটভূমিতেও আছে পুরনো দিনের আসবাব ও সবুজ গাছপালার আবহ- যেন বাঙালি নারীর ঐতিহ্য, আভিজাত্য ফুটে উঠেছে একসঙ্গেই। তবে শুধু স্টাইল নয়, ছবির আড়ালে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে বোঝা যায়, পরনের এই গয়নাগুলো একটি গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ। সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে তিনি প্রশংসিত, তেমনি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও জয়ার উপস্থিতি এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা আর কমার্শিয়াল শুটে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে- দুই বাংলার ব্র্যান্ডগুলোর কাছে এক প্রিয় মুখ জয়া আহসান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।