রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে হারিয়ে লিভারপুল কোচ বললেন, ‘সেরা পারফরম্যান্স’

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউরোপিয়ান ফুটবলের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে দুর্বার প্রাচীর গড়ে তুলেছিলেন তাদের গোলকিপার থিবো কোর্তোয়া। একের পর এক সেভে হতাশ করছিলেন তিনি। তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড থেকে হওয়া গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। এবারের ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে প্রথম হারের তিক্ত স্বাদ দেয় অল রেডরা। ১-০ গোলে ম্যাচ জিতে দলকে প্রশংসায় ভাসালেন প্রধান কোচ আর্নে স্লট। ম্যাচের পরের সংবাদ সম্মেলনে এই ডাচ কোচ বলেছেন, ‘মুগ্ধকর কারণ আমরা একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলেছি, যে দল অবিশ্বাস্য ফর্মে আছে। যারা মাত্র একবার হেরেছে, অন্য সবগুলো ম্যাচ তারা জিতেছে। তাদের বিপক্ষে জিততে পারা এবং এভাবে পারফরম্যান্স করা খুব ইতিবাচক।’

গত শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। টানা চারটি লিগ ম্যাচ হারের পর এসেছিল সেই আকাঙ্ক্ষিত জয়। এবার রিয়ালকে হারিয়ে যেন নিজেদের আরো ভালোভাবে ফিরে পেলো। স্লট বলেছেন, ‘ফলের দিক থেকে আমরা খুব বাজে ফর্মে আছি। এতগুলো ম্যাচ হারের জন্য কোনও অজুহাত দেওয়া চলবে না। যদিও অল্প সময়ে আমাদের অনেক ম্যাচ খেলতে হয়েছে।’ সময়টা ভালো যায়নি স্বীকার করেছেন লিভারপুল কোচ, ‘আমাদের জন্য গত কয়েক সপ্তাহ ছিল কঠিন, অনেক অ্যাওয়ে ম্যাচ ছিল। প্রত্যেক ম্যাচের মধ্যে সেভাবে বিরতি ছিল না।’ অ্যানফিল্ডে ভক্ত-সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন তিনি, ‘আমাদের ভক্তদের সামনে খেলা দারুণ, তাও আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আমার মনে হয় এটাই আমাদের খেলোয়াড় ও ভক্তদের মধ্যে থেকে সেরাটা বের করে এনেছে।’ দলের পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘একটি সেরা পারফরম্যান্স... হয়তো আরও বেশি ভালো হতে পারতো।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।