রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৫   ০১:০১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাড়িয়েছে। ভূমিকম্পের এ ঘটনায় আহত হয়েছেন প্রায় এক হাজার জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণলায় এ তথ্য জানিয়েছে। সেইসঙ্গে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এএফপি জানায়, গত সোমবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে বলখ ও সামাঙ্গন প্রদেশ কেঁপে ওঠে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর নয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য প্রচেষ্টা এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।